Rasm
L o a d i n g . . .

Our Blog

শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি বুঝিয়ে দিন

মানবসভ্যতার বিনির্মাণে শ্রম ও শ্রমিকের অবদান অনস্বীকার্য। আজ পৃথিবীর বুকে যা কিছু দৃশ্যমান, সুরম্য অট্টালিকা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির বিস্ময়কর উৎকর্ষ তার প্রতিটি স্তরে মিশে আছে শ্রমিকের মেধা, নিষ্ঠা আর তপ্ত ঘাম। প্রতিবছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও, আধুনিক বিশ্ব আজও শ্রমিক শ্রেণিকে একটি শোষণমুক্ত ও স্থায়ী সমাধান দিতে পারেনি।

সুস্বাস্থ্য, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের সমন্বিত দর্শন

সিয়াম বা সাওম আরবি শব্দ সওম থেকে উদ্ভূত, যার অর্থ সংযম, বিরত থাকা বা আত্মনিয়ন্ত্রণ। ইংরেজিতে একে Fasting এবং ফার্সিতে রোজা বলা হয়। শরিয়তের পরিভাষায়—আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার ও জৈবিক চাহিদা থেকে সচেতন বিরত থাকাই সাওম বা রোজা।

এই রমজানে যেভাবে সন্তানকে আল্লাহভীরু বানাবেন

মানুষের আত্মগঠন, চরিত্র নির্মাণ ও আল্লাহমুখী জীবনের প্রশিক্ষণকাল রমজান মাস । এই মাসের প্রতিটি দিনেই রহমত, মাগফিরাত ও নাজাতের অফুরন্ত ধারা প্রবাহিত হয়। তাই শিশুদের রমজানকে আলাদা আলাদা ভাগে নয়; বরং ৩০ দিনের একটি ধারাবাহিক তারবিয়াত হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে, বর্তমান সময়ে মোবাইল, টিভি, ইন্টারনেট ও গেমের আসক্তি শিশুদের হৃদয় থেকে ইবাদতের স্বাদ দূরে সরিয়ে দিচ্ছে। অথচ আল্লাহতায়ালা বলেন : ‘হে মুমিনরা! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা আল-বাকারা ২ : ১৮৩)

ইসলামের অবিস্মরণীয় বিজয় হুদায়বিয়ার সন্ধি

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত রাত প্রায় ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার প্রভাব রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।